ভালোবেসে বাবার সাইকেলকে পঙ্খিরাজ ডাকে তুহিন। তুহিনদের বাড়ি স্কুল থেকে প্রায় ২ কিমি দূরে। ভ্যানে করে যাতায়াত করলে প্রতিদিন প্রায় ২০ টাকা খরচ হয়, যা বহন করা ওর পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন। তাই প্রতিদিন এই দীর্ঘ পথ সাইকেল চালিয়ে বাবাই ছেলেকে স্কুলে দিয়ে যান এবং ছুটি হলে আবার নিয়ে আসেন।
তুহিনের বাবা পেশায় একজন দিনমজুর। অন্যের জমিতে চাষাবাদ করে সংসার চালান। কিন্তু অনেক সময়ই হাতে কোনো কাজ থাকে না। তখন নিজেদের ছোট্ট জমি থেকে ফসল উৎপাদন করে যে সামান্য টাকা পাওয়া যায়, তা দিয়েই কোনো মতে তাদের দিন চলে।
আর্থিক সীমাবদ্ধতার এই সংসারে বিনামূল্যে স্কুলে পড়ার সুযোগ যেন এই পরিবারের জন্য আশীর্বাদ। তাই এত প্রতিকূলতা ও অভাবের মধ্যেও তুহিনের বাবা প্রতিদিন নিজের কাজ ফেলে রেখে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিরলস কষ্ট করে যাচ্ছেন, যেন তার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের এবং দেশের জন্য ভালো কিছু করতে পারে।
বাবার এই ত্যাগ ও কষ্ট তুহিনকে গভীরভাবে অনুপ্রাণিত করে। সে-ও মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এবং তার একমাত্র স্বপ্ন—বড় হয়ে ভালো একটি চাকরি করে বাবার এই হাড়ভাঙা কষ্ট দূর করা।
তুহিনের এই স্বপ্নপূরণের যাত্রায় পাশে আছেন ওর স্পন্সর অভিভাবক, যার মাসিক অনুদানের কারণেই তুহিন বিনামূল্যে লেখাপড়া করতে পারছে। তুহিনের মতো আমাদের প্রায় ১১০০ শিক্ষার্থী অপেক্ষা করছে তাদের স্পন্সর অভিভাবকের, আর সেই স্পন্সর অভিভাবক হতে পারেন আপনি।
জাগোর ‘স্পন্সর এ চাইল্ড’ প্রোগ্রামের মাধ্যমে মাসিক মাত্র ২৫০০ টাকায় দায়িত্ব নিন একজন সুবিধাবঞ্চিত শিশুর লেখাপড়ার। ভিজিট করুন:
jaago.com.bd/sponsor-a-child
*চাইল্ড সেফগার্ডিং পলিসির আওতায় শিশুর নাম, ছবি বা উভয়ই পরিবর্তন করা হয়েছে।
#SponsorAChild #ChangeALife #Generosity #Kindness #Donation #SDG #JAAGOFoundation #JAAGO